সুস্থ হয়ে বাসায় ফিরলেন করোনায় আক্রান্ত সাংবাদিক

১৭ এপ্রিল ২০২০, ০৯:২৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত যমুনা টেলিভিশনের সাংবাদকর্মী শাহাদাত হোসাইন বাড়িতে ফিরেছেন। করোনায় আক্রান্ত হওয়ার ৯ দিন পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসার বাড়ি ফেরেন তিনি।

তবে করোনায় আক্রান্ত তার শ্বশুরের ফল পজেটিভ এসেছে। তবে তারা দুজনেই সুস্থ আছেন এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে শাহাদাত হোসাইন লেখেন, ‘সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ৯ দিন পর দ্বিতীয় নমুনায় আমার নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতালে আরও ৭ দিন থাকার কথা থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে সন্ধ্যায় বাসায় ফিরেছি আমরা দু’জন। বাসাতেই কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবো। তৃতীয়বার নমুনা পরীক্ষাতে পুরোপুরি মুক্তি মিলবে বলেই বিশ্বাস করি। সেজন্য আল্লাহ'র কাছে দয়া প্রার্থণা করছি। পরিবার পরিজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী সবাই দোয়া করেছেন, পাশে ছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি, দোয়া রইলো সবার জন্য।

এর আগে গত ৯ এপ্রিল যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। পরে টেলিভিশনটির আরও ৩৪ জনকে আইসোলেশনে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে সর্বশেষ যা জানা গেল
  • ২৫ জুন ২০২৬
ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই
  • ২৫ জুন ২০২৬
১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬