করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫, মোট আক্রান্ত ১৮৩৮

১৭ এপ্রিল ২০২০, ০২:৪৪ PM

© প্রতীকী ছবি

একদিনেই ১৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫ জন। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে আরও ২৬৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার ১০ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি মৃত্যু বাংলাদেশকে আর দেখতে হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯ জন। এ পর্যন্ত মোট ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬