করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

১৭ এপ্রিল ২০২০, ১১:৩০ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) আরও ৪ জন বাংলাদেশির মারা যাওয়ার ঘটনা ঘটে। এরা হলো নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজারের সন্তান রউফ আহমেদ (৬৫)।  নিউইয়র্কের ওজনপার্কে বসবাসরত বিয়ানিবাজারের সন্তান আব্দুল হক উতুল (৫৮) কুইন্সের হাসপাতালে এবং এম এ জলিল (৭০) নিজ বাসায় মারা গেছেন। উভয়েই করোনায় আক্রান্ত ছিলেন বলে স্বজনেরা জানান।

একইদিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে জাহিদ ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেছিলেন। এ অবস্থায় তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে সোমা বেগম রাজিয়া (৬৮)মারা গেছেন ১৫ এপ্রিল, লং আইল্যান্ড জুইশ হাসপাতালে। হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি রমিজউদ্দিন খানের স্ত্রী সোমাকে ১৬ এপ্রিল দাফন করা হয়েছে নিউজার্সিরর মার্লবরো গোরস্থানে।

উল্লেখ্য, ৮৬ লাখ জনঅধ্যুষিত নিউইয়র্ক সিটিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরো ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭৭ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৬০৬ জন। এ সংখ্যা আগের চেয়ে কিছু কম।

সীমান্তে অভিযান চালিয়ে উদ্ধার ১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্ব…
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬