ডাক্তার ও স্বাস্থ্যর্কমীদের স্বাস্থ্য সুরক্ষার অব্যাহত রেখেছে গ্রামীণ টেলিকম

১৭ এপ্রিল ২০২০, ১০:৫৩ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান প্রটেকটিভ গিয়ার সরবরাহ করছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রার্দুভাব শুরুর সময় থেকে গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই (গাউন) তৈরী করে যাচ্ছে। এ পর্যন্ত ২৫,০০০ নিরাপত্তা গাউন তৈরী সম্পন্ন হয়েছে যার সিংহভাগ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যে সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী সামনে থেকে আইসিইউ (ICU) এর দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০,০০০ পিস অধিকতর উন্নতমানের পিপিই (গাউন) সরবরাহের লক্ষ্যে আমদানীকৃত ফ্যাব্রিক্স ও সীম সিলিং টেপ ফ্যাক্টরীতে পৌঁছেছে।

আগামী দুই একদিনের মধ্যে ঐ সব সুরক্ষা গাউন তৈরীর কাজ শুরু হবে। এর সঙ্গে আমদানীকৃত এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল সমূহের মধ্যে বিতরন করার প্রস্তুতি নিচ্ছে।

গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশনস্ লিঃ ৫০,০০০ পিস পিপিই (গাউন) তৈরী করার লক্ষ্যে এ পর্যন্ত ২৫,০০০ পিস উৎপাদন করেছে যার প্রায় সম্পূর্ণটিই ইতোমধ্যে বিতরণ করা হয়ে গেছে। গত ২ দিনে গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এ আরও ২,০০০ পিসেরও বেশি পিপিই (গাউন) সরবরাহ করেছে।

এছাড়াও গ্রামীণ টেলিকম দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিহ্নিত দুস্থ পরিবার সমূহের নিকট সাপ্তাহিক ভিত্তিতে প্রতিদিনের খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশনস্ লিঃ পিপিই (গাউন) তৈরীর কাজ অব্যহত রাখবে।

মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬