বনানীতে লকডাউন করা বাড়িতে করোনা রোগীর মৃত্যু

১৭ এপ্রিল ২০২০, ১০:২৪ AM

© সংগৃহীত

করোনায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনির একটি বাড়িতে আইইডিসিআর থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসার দুই ঘণ্টা আগেই রোগীর মৃত্যু হয়েছে। এর পাঁচ দিন আগে আগে করোনা সন্দেহে রোগীর বাড়িটি লকডাউন করা ছিল।

মারা যাওয়া ঐ ব্যক্তির ছেলে বলেন, গত মঙ্গলবার রাত থেকে আইইডিসিআর হটলাইনে চিকিত্সার জন্য ফোন করেছিলাম। ওয়েটিং দেখিয়ে ফোনটি বারবার কেটে যায়। একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে জানাই।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে বনানী থানা পুলিশ এসে বাসাটি লকডাউন করে দেয়। করোনা টেস্টের জন্য নমুনা দেওয়া হয়। এরপর থেকে বহুবার চেষ্টা করেছিলাম বাবাকে হাসপাতালে ভর্তি করাতে। কিন্তু কে শোনে কার আকুতি। বৃহস্পতিবার দুপুরে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন বিনা চিকিত্সায়। বিকালে আইইডিসিআর থেকে জানানো হয়, তার বাবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

সীমান্তে অভিযান চালিয়ে উদ্ধার ১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্ব…
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬