ত্রাণ বিতরণে দুর্নীতি হচ্ছে: দুদক

১০ এপ্রিল ২০২০, ০৩:১৫ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে জানিয়েছে দুদক। এসময় যারা অনিয়ম দুর্নীতি করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসার হুঁশিয়ারি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ অবস্থায় সারা বাংলাদেশের ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে দুদকের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়কে নির্দেশনা দেন সংস্থাটির চেয়ারম‌্যান ইকবাল মাহমুদ। এসময় ত্রাণসামগ্রী বিতরণের যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।

চিঠিতে তিনি বলেন, দুদক কর্মকর্তারা এখন থেকে স্থানীয় জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অবস্থাতেই এ কর্মসূচিতে দুর্নীতির ন্যূনতম সুযোগ দেয়া হবে না

প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদকের সব বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়গুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন জাতির এই ক্রান্তিলগ্নে সরকারের সামাজিক নিরাপত্তামূলক যেকোনও কর্মসূচিতে দুর্নীতির মতো অপরাধ প্রশ্রয় দেবে না। আমি আগেও বলেছি, আজও বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনু্যায়ী অনুপার্জিত আয় ভোগ করার কোনও সুযোগ নাই। দুদক কাউকে অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ দেবে না।

 

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬