চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে যে পাতা

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯ PM

বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্প এবং আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ভিজে চুল সহজে শুকতে চায় না। দীর্ঘক্ষণ চুলের গোড়া ভিজে থাকায় আলগা হয়ে চুল ঝরে যেতে থাকে। বর্ষা এলেই অনেকের অতিরিক্ত চুল পড়ে। অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে কী করবেন অনেকে তা বুঝতে পারেন না। অতিরিক্ত চুল পড়া বন্ধে ও নতুন চুল গজাতে ব্যবহার করতে পারেন একটি পাতা। পাতাটি আমাদের সবারই পরিচিত। এটি হচ্ছে পেয়ারা পাতা।

পেয়ারাপাতার এই গুণের কথা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। আসুন জেনে নেই পেয়ারা পাতা কীভাবে অতিরিক্ত চুল পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাবে।

আসুন জেনে নেই চুল পড়া বন্ধের এই ঘরোয়া পদ্ধতি-

যেভাবে ব্যবহার করবেন: ৫-৬টি পেয়ারাপাতা ও একটি পাত্রে ৩-৪ কাপ পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ মিনিট সেদ্ধ করে নিন। এরপর এই গরম পানির সঙ্গে ২ কাপ ঠাণ্ডা পানি মিশিয়ে নিন। এরপর এই উষ্ণ জল মাথার ত্বকে বা স্ক্যাল্পে দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে ১ ঘণ্টা রেখে দিন।

এক ঘণ্টা পরে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিতে চুলের যত্ন নিন। সপ্তাহে অন্তত তিনদিন এই পদ্ধতি কাজে লাগিয়ে চুলের যত্ন নিতে পারলে অতিরিক্ত চুল ঝরার সমস্যা অনেকটাই কমে যাবে। এ ছাড়া গজাবে নতুন চুল।

পেয়ারাপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। পেয়ারাপাতা অবশ্যই অকালে মাথার চুল ঝরে যাওয়া কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করবে। পেয়ারাপাতার রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। (সূত্র: জি নিউজ)

রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬