স্তন ক্যানসারে বছরে ১০ লাখ নারীর মৃত্যু হতে পারে ২০৪০ সালের মধ্যে

১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

বর্তমান বিশ্বে স্তন ক্যানসার সবচেয়ে সাধারণ একটি ক্যানসারজনিত রোগ। রোগটির কারণে ২০৪০ সালের মধ্যে বছরে এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ নারীর মৃত্যু হতে পারে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ল্যানসেট কমিশন।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে প্রায় ৭৮ লাখ নারীর স্তন ক্যানসার শনাক্ত হয়, একই বছর প্রায় মারা যায় ৬ লাখ ৮৫ হাজারের মতো নারী।

ল্যানসেট কমিশনের ধারণা, বিশ্বজুড়ে ২০২০ সালে যেখানে স্তন ক্যানসারের রোগী ছিলেন ২৩ লাখ, সেটি ২০৪০ সালের মধ্যে বেড়ে বছরে ৩০ লাখের বেশি হতে পারে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এটির প্রভাব পড়ছে অসামঞ্জস্যপূর্ণভাবে। কমিশন আরও বলছে, ২০৪০ সালের মধ্যে এ রোগে বছরে মৃত্যু হবে ১০ লাখ।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ‘তীব্র বৈষম্য’ এবং স্তন ক্যানসারের উপসর্গজনিত দুর্দশা, হতাশা ও অর্থনৈতিক বোঝা এসব প্রায়ই গোপন থাকছে ও অপর্যাপ্তভাবে বিবেচনায় আনা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের রেশমা জাগসি বলেন, মহিলাদের মৌলিক মানবাধিকারগুলিকে ঐতিহাসিকভাবে পুরুষদের তুলনায় কম সম্মান দেয়া হয়েছে, রোগীর এজেন্সি এবং স্বায়ত্তশাসনের জন্য প্রভাব রয়েছে৷তাই প্রতিটি স্বাস্থ্যকর্মীর উচিত যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ নেয়া। রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে যোগাযোগের মান উন্নত করতে হবে। রোগীকে উৎসাহিত করতে হবে। তাদের যথাযথ যত্ন নিতে হবে। [সূত্র: এনডিটিভি]

 
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ জুলাই ২০২৬
শিগ্‌গিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি
  • ৩১ জুলাই ২০২৬