যেসব খাবারে বারবার ভেঙে যায় রাতের ঘুম

১৩ মার্চ ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
যেসব খাবারে বারবার ভেঙে যায় রাতের ঘুম

যেসব খাবারে বারবার ভেঙে যায় রাতের ঘুম © সংগৃহীত

অনিদ্রার সমস্যায় ভোগেন অনেকেই। ঘুম না এলে শুধু এপাশ ওপাশ করে অনেকের সারারাত কেটে যায়। সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্তি যখন চারদিক থেকে ঘিরে ধরে, তখন গভীর একটি ঘুমই পারে এর সমাধান দিতে। কিন্তু অনিয়মে ভরা জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেন কখনোই সঠিক সময়ে ঘুমাতে দেয় না। নানা গবেষণায় উঠে এসেছে, যারা পর্যাপ্ত ঘুমান তারা কম অসুস্থ হন। 

তবে ঘুম কেমন হবে, তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। এই যেমন ভালো ঘুমের জন্য চাই ঠিকঠাক পরিবেশ, চাই মানসিক স্থিতিশীলতা। খাবারদাবারের প্রভাবও পড়ে ঘুমের ওপর। অনেকেই ভাত খাওয়ার পর বেশ একটা ঘুম ঘুম বোধ করেন। অনেকের আবার চা-কফি খেলে ঘুমভাব কেটে যায়। এর বাইরেও কিন্তু বেশ কিছু খাবার আছে, যেগুলোর প্রভাব পড়ে ঘুমের ওপর।

যেসব খাবার খেলে ঘুম দূরে চলে যেতে পারে?

১. কফি

চা-কফিতে ক্যাফেইন থাকে
সারা দিনের ক্লান্তি কাটাতে কফির জুড়ি মেলা ভার। কিন্তু এই কফিই বাড়িয়ে দিতে পারে উদ্বেগের সমস্যা। কারণ কফিতে থাকা ক্যাফিন স্নায়ুর কার্যকারিতা শিথিল করে দেয়। সেই সঙ্গে ক্যাফিন রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপ মানসিক উদ্বেগের একটি অন্যতম বড় কারণ। ক্যাফিন মাত্রেই যে ক্ষতিকর, তা নয়। দিনে ৪০০ মিলিগ্রাম ক্যাফিন খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে এর বেশি খেলে কিন্তু উদ্বেগ বাড়তে পারে। তাই রাতে ঘুমোনোর আগে কফি না খাওয়াই ভাল।

২. ভাজাভুজি
এই ধরনের খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এই ফ্যাট অনিদ্রার সমস্যার একটি অন্যতম কারণ। কারও যদি ঘুম না আসার সমস্যা থেকে থাকে, সে ক্ষেত্রে রাতের খাবারে বেশি তেল-মশলা এবং ভাজাভুজি জাতীয় খাবার এড়িয়ে চলুন। তা ছাড়া এই ধরনের খাবার উদ্বেগের মাত্রাও বাড়িয়ে দিতে পারে।

৩. মিষ্টি
মনখারাপের দাওয়াই নাকি মিষ্টি। মিষ্টি খেলে কারও কারও নাকি মনখারাপ চলে যায়। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, সেটা একান্তই ব্যক্তিগত ধারণা হতে পারে। কিন্তু কেক, পেস্ট্রি বা এই ধরনের খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এক ধাক্কায় এনার্জির মাত্রাও অনেকটা নীচে নেমে যায়। শর্করার মাত্রা ওঠানামা করায় উদ্বেগও নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। তাই অনিদ্রার সমস্যা যাঁদের দীর্ঘ দিনের, রাতে তাঁদের মিষ্টিজাতীয় খাবার থেকে দূরে থাকার কথা বলেন চিকিৎসকরা।

৪. ডার্ক চকোলেট

Never eat these five foods after 8 pm for good sleep

শুধু চা কিংবা কফি নয়, ডার্ক চকোলেটের মধ্যেও যথেষ্ট পরিমাণে ক্যাফিন থাকে। রাত ৮টা নাগাদ ডার্ক চকোলেট খেলে, তার মধ্যে থাকা ক্যাফিনের প্রভাব থাকতে পারে রাতভর। তবে পুষ্টিবিদেরা বলছেন, পরিমাণের উপর নজর রাখলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

৫. অতিরিক্ত মশলা, অ্যাসিড-যুক্ত খাবার
রাতে এই ধরনের খাবার খেলে অনেকেরই গলা-বুক জ্বালা করে। শোয়ার সময়ে এই ধরনের অস্বস্তি হলে কিছুতেই ঘুম আসবে না। সমস্যা থেকে মুক্তি পেতে বেশি করে জল খেতেই পারেন। কিন্তু তাতেও সমস্যা আছে। বার বার প্রস্রাবের বেগ আসতে পারে। তার জন্যেও ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

প্রেশারের ওষুধ একবার শুরু করলে কি সারাজীবন খেতে হয়? যা বলছে…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই মরক্কো চ্যালেঞ্জ: প্রিভিউ, …
  • ১৩ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থী ফাইয়াজ করিম আর নেই
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপের মঞ্চে ৯৬ বছরের রেকর্ড ভাঙলেন ১৭ বছরের গিলবার্তো …
  • ১৩ জুন ২০২৬
প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী…
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার নগদের
  • ১৩ জুন ২০২৬
×