অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন © ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত শেখ কামালসহ অন্যান্যদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। 

ডা. সামন্ত বলেন, ‘দেশের আনাচে-কানাচে গড়ে ওঠা সব ধরনের অবৈধ ক্লিনিক, ডায়াগস্টিক সেন্টার সহ অবৈধ স্বাস্থ্যকেন্দ্রগুলোকে বন্ধ করে দিতে আজ সকালেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। আমি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি দেশে প্রকৃত পক্ষে কতগুলো অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র আছে। যতগুলোই সংখ্যায় থাকুক, এসব অবৈধ স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ করে দিতে আমাদের অভিযান শীঘ্রই শুরু করা হবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, আমরা এবার স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবো। ঢাকা মেডিকেলে যে মানের ডাক্তার চিকিৎসা দিচ্ছে সে মানের ডাক্তার জেলা-উপজেলা হাসপাতালে পাঠানো গেলে'তো কাজটি সহজ হয়ে যায়। আর ডাক্তারদের সুযোগ-সুবিধা ভালো করলে তারাও নিশ্চয়ই জেলা - উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী হবেন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং সেটা আমরা করব।

স্বাস্থ্যমন্ত্রীর সাথে এসময় জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ছোটবেলার বন্ধু বাদল-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বুকের দুধ কেন গুর…
  • ৩১ জুলাই ২০২৬
প্রতিমন্ত্রীর সঙ্গে ‘ছবি’ ভাইরাল, মুখ খুললেন মারিয়া
  • ৩১ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ৩১ জুলাই ২০২৬
খাল খননের জন্য বরাদ্দকৃত কোটি টাকা ফেরত গেল সরকারের কোষাগারে
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 
  • ৩১ জুলাই ২০২৬
অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা— পাটওয়ারী-সারজিসদের ন…
  • ৩১ জুলাই ২০২৬