এনসিপি নেতাদের নামে আইফোন চুরির মামলা

অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা— পাটওয়ারী-সারজিসদের নিয়ে যা আছে এজাহারে

৩১ জুলাই ২০২৬, ০৬:৩৬ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও আইফোন চুরির অভিযোগে মামলা করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

সংঘর্ষের সময় অভিযোগকারীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার এজাহারে নিজের পরিচয় বর্ণনা করে বাদী লিখেছেন, ‘আমি হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সক্রিয় কর্মী। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। বিগত ১৭ বছর ও ২৪ সালের ৬ জুলাইয়ের আন্দোলনে মামলা, হামলা ও রক্তাক্ত হয়ে আহত হয়েছি। পক্ষান্তরে আসামিরা হলো জুলাই চেতনা বিক্রি করার সক্রিয় সদস্য।’

তিনি লিখেছেন, ‘আসামি নাছির উদ্দিন পাটোয়ারী একজন জাতীয় বেয়াদব, সে মদখোর, গাঁজাখোর, নারীলোভী, পাগল, উন্মাদ প্রকৃতির লোক। আসামি সারজিস আলম বাকপটু, মিথ্যাবাদী, চালাক, পল্টিবাজ, চেতনা বিক্রি করা, দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া ব্যক্তি। অন্যান্য আসামিরা ফ্যাসিস্ট সরকারের রূপ পরিবর্তনকারী লোক। তারা সামাজিক নিয়মকানুন মানে না, অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা। পক্ষান্তরে আমি একজন জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শের সৈনিক।’

এর আগে বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি দায়ের করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9