করোনাভাইরাস: মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩ জানুয়ারি ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
মাস্ক পরে আছেন সাধারণ মানুষ

মাস্ক পরে আছেন সাধারণ মানুষ © ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বাড়ছে। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশেও। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। 

এর আগে গত ৪ জানুয়ারি করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব পরামর্শের সুপারিশ করা হয়।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। 

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত পুলিশ সদস্যদের শাস্…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ১৩ জুন ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত?
  • ১৩ জুন ২০২৬
প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের
  • ১৩ জুন ২০২৬
প্রেশারের ওষুধ একবার শুরু করলে কি সারাজীবন খেতে হয়? যা বলছে…
  • ১৩ জুন ২০২৬
×