আজ উপহার দিন বাবা-ভাই-স্বামীকে

১৯ নভেম্বর ২০২৩, ১১:৫২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
আন্তর্জাতিক পুরুষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস © সংগৃহীত

নারী দিবসের কথা আমরা সবাই জানলেও পুরুষ দিবসও যে আছে তা আমরা অনেকেই জানি না। আবারও জানলেও ঘটা করে তা উদযাপন করা হয় না।  আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস। তাই চাইলেই বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক যিনি হোন না কেন, আপনার প্রিয় পুরুষ মানুষটিকে আজ কিছু উপহার দিতে পারেন। তাকে স্মরণ করিয়ে দিতে পারেন আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তিনি।

বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে প্রতিবছর পালন করা হয় পুরুষ দিবস। দিবসটি পালনে প্রথমে ২৩ ফেব্রুয়ারি দিন ঠিক হয়েছিল। কিন্তু আগে থেকে এ দিনটি ‘রেড আর্মি ও নেভি ডে’র জন্য নির্ধারণ করেছিলো রাশিয়া। তাই পরে ১৯ নভেম্বর পুরুষ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। বালক, কিশোর ও পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নারী-পুরুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রচারণা, নারী-পুরুষ সমতার প্রচার, পুরুষদের মধ্যে ইতিবাচক আদর্শ চরিত্রের গুরুত্ব তুলে ধরা, পুরুষ ও বালকদের নিয়ে গড়ে ওঠা বিভিন্ন সংস্কার ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, পুরুষ ও বালকদের অর্জন ও অবদানকে উদযাপন করা। সমাজ, পরিবার, বিবাহ ও শিশু যত্নের ক্ষেত্রে পুরুষদের অবদানকে তুলে ধরাও এই দিবসের আরেকটি লক্ষ্য।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯৯৯ সালের ১৯ নভেম্বর থেকে শুরু হয় বিশ্ব পুরুষ দিবস পালন। সে সময় ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। তবে দিন দিন দিবসটির জনপ্রিয়তা বাড়ছে।

দিবসটি উদযাপনের মাধ্যমগুলোর মধ্যে রয়েছে উপহার দেওয়া, পাবলিক সেমিনার, ফোরাম, সম্মেলন, পুরুষদের স্বাস্থ্য ইভেন্ট, রেডিও ও টেলিভিশন প্রোগ্রাম, শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল, সংগীত কনসার্ট এবং শিল্প প্রদর্শনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ বিশ্বের অনেক দেশেই এটি ঘটছে। পরিসংখ্যান বলছে, পুরুষের তুলনায় নারীরা বিষণ্নতায় বেশি ভোগেন। কিন্তু, পুরুষের আত্মহত্যার সম্ভাবনা বেশি থাকে। তাই পুরুষের মাঝে সামাজিক সচেতনতা বাড়াতে ও মানসিক সুস্থতার জন্য পুরুষ দিবস উদযাপন গুরুত্বপূর্ণ।

এটা মনে রাখতে পুরুষ দিবসের উদ্দেশ্য নারী দিবসের সঙ্গে প্রতিযোগিতা করা নয়। বরং পুরুষের সামাজিক অভিজ্ঞতাকে সবার কাছে তুলে ধরা এই দিবসের উদ্দেশ্য। তাই সচেতনতা বাড়াতে দিবসটি উদযাপন করা যেতে পারে।

ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ওয়েস্টিনের জিলাপির কেজি ৪০০০, ইন্টারকন্টিনালে ২৫০০—কারণ কী?
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীসহ সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ ম…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শার্শায় আমের মুকুলে বাম্পার ফলনের প্রত্যাশায় হাজারো চাষি
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোরে ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাত নেত্রীসহ গ্রে…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬