ডেঙ্গুতে ঝরে গেল কলেজছাত্রীর প্রাণ

১৩ অক্টোবর ২০২৩, ০৯:২৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ফারাবি তিশা

ফারাবি তিশা © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শিক্ষার্থী, তরুণ চিত্রশিল্পী ও স্বেচ্ছাসেবী সংগঠক ফারাবি তিশা। আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটাল তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা নুরুল আবসার। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত মাসিক ‘মৌলিক’ পত্রিকার সম্পাদক তিনি।  

নুরুল আবসার জানান, চারদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথমে ফারাবি তিশাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার দুই ঘণ্টা পরে তার পাল্স ফিরে আসে। পরে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে তার মৃত্যু হয়।

তিনি জানান, ফারাবি তিশা ফেনী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করার পর ঢাকা আর্ট কলেজে পড়াশোনা করেন। পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একটি সিএ প্রতিষ্ঠানেও পড়াশোনা করতেন।  

ফারাবি তিশার ফুফু, ফেনী থেকে প্রকাশিত ত্রৈমাসিক ‘আঁচলের’ সম্পাদক ও প্রকাশক সাহিদা সাম্য লীনা জানান, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকায়। আজ শুক্রবার রাতে গ্রামের বাড়িতে জানাজা শেষে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

তিনি জানান, তিশা ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্র শিক্ষক হিসেবেও কাজ করতেন। গত বছর তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাফিতি অঙ্কন করে শহরবাসীর প্রশংসা অর্জন করেন। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও কাজ করতেন তিশা।

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত পুলিশ সদস্যদের শাস্…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ১৩ জুন ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত?
  • ১৩ জুন ২০২৬
প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের
  • ১৩ জুন ২০২৬
প্রেশারের ওষুধ একবার শুরু করলে কি সারাজীবন খেতে হয়? যা বলছে…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই মরক্কো চ্যালেঞ্জ: প্রিভিউ, …
  • ১৩ জুন ২০২৬
×