ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড, আক্রান্ত হাজার ছাড়াল

১১ জুলাই ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৫৪ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৩০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬০৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। ঢাকায় ৭ হাজার ৯২১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (১১ জুলাই) ৮৩ জনের মৃত্যু হয়েছে।

২৫ লাখ বাড়ি, হাজারো হাসপাতাল-বিশ্ববিদ্যালয়, ইলন মাস্কের সম্…
  • ১৩ জুন ২০২৬
ঝালকাঠিতে বিষখালী নদীতে অভিযান, নিষিদ্ধ বেহুন্দি জাল-নোঙর জ…
  • ১৩ জুন ২০২৬
ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি শাখা ছাত্রদলের
  • ১৩ জুন ২০২৬
সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশী সংগীতশিল্পী, কে এই সঞ্জয়
  • ১৩ জুন ২০২৬
মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, দুর্ঘটনায় গেল প্রাণ
  • ১৩ জুন ২০২৬
×