মানুষ এখন খেলাধুলা করছে না, পরিবারেও সময় দিচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

১৮ জুন ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

জীবনযাত্রার এখন গতি বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ এখন খেলাধুলা করছে না, পরিবারেও সময় দিচ্ছে না। যার ফলে শারীরিক ও মানসিক রোগের প্রকোপ বাড়ছে। রবিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ জন্য প্রতিরোধ ব্যবস্থায় আমাদের জোর দিতে হবে। প্রান্তিক পর্যায় থেকেই এটি শুরু করতে হবে। এখন পর্যন্ত ৩০০টি উপজেলায় এনসিডি কর্নার হয়েছে, পর্যায়ক্রমে সব উপজেলায় হবে।

জীবনযাত্রা ও খাদ্যাভাসের কারণে বড়দের পাশাপাশি শিশুদের স্থূলতা (ওবিসিটি) বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে ওবিসিটির মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে শিশুদের এটি বাড়ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে প্রতিবছর যত মানুষ মারা যায় তার ৭০ ভাগই অসংক্রামক রোগে। এর মধ্যে উচ্চ রক্তচাপই ২০ ভাগ। অর্থাৎ প্রতি চারজনে একজন ভুগছেন এ রোগে। এছাড়া ডায়াবেটিসে ভুগছে ১০ শতাংশ মানুষ। বায়ুদূষণ, ইট ভাটার ধোঁয়া, খাদ্যে ভেজালসহ নানা কারণে এসব রোগের বিস্তার ঘটছে। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনাচরও বড় কারণ।

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। এটির বিষ প্রতিরোধী ভ্যাকসিন তৈরিতে চট্টগ্রামে ভেনম সেন্টার হয়েছে, সেখানে গবেষণা চলছে।

জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
চুয়াডাঙ্গায় অপহৃত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৩ জুন ২০২৬
হাসপাতাল ভবন থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্…
  • ১৩ জুন ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ
  • ১৩ জুন ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ জুন ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৭ জুন পর্য…
  • ১৩ জুন ২০২৬
×