ডেন্টালে ৯৩৬ পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

১১ জানুয়ারি ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
ডেন্টালের শিক্ষক-শিক্ষার্থী

ডেন্টালের শিক্ষক-শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৯৩৬টি পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে রাজস্বখাতে পদগুলো সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ সৃজনের প্রাথমিক অনুমোদন দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

পরে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই বছরের ৩ জুলাই নতুন পদ তৈরির এ প্রস্তাব অনুমোদন করে 
স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬