শীতে বয়স্ক ও শিশুদের সুরক্ষায় যে পরামর্শ দিলেন ডা. আবদুল্লাহ

০৮ জানুয়ারি ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ডা. এবিএম আবদুল্লাহ

ডা. এবিএম আবদুল্লাহ © ফাইল ফটাে

সারাদেশে জেকে বসেছে শীত। বাড়ছে শীতজনিত রোগও। তাই এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিশু ও বয়স্করা। তাই তাদের দিকে বাড়তি নজর দিতে বলেছেন এই চিকিৎসক।

ডা. আব্দুল্লাহ বলেন, ‘‘শীতজনিত রোগ প্রচুর হচ্ছে। ব্রঙ্কাইটিজ, নিউমোনিয়া, শ্বাসজনিত রোগ, বাতজনিত রোগ বেড়ে যায়। যাদের আগে থেকেই শ্বাসজনিত রোগ ও বাতজনিত রোগ আছে তাদের এ সমস্যা আরও বেড়ে যায় শীতে। এ কারণে বয়স্ক ও শিশুদের এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোই ভালো। আর বাইরে যদি যেতেই হয় গরম কাপড় দিয়ে শরীর, কান, নাক ও মুখ ঢেকে যাবে।’’

তিনি আরও বলেন, ‘‘বয়স্ক মানুষের ঘরের ভেতরটাও রুম হিটার দিয়ে গরম রাখতে পারলে ভালো। যেকোনো বাচ্চার জ্বরের সঙ্গে যদি সামান্য শ্বাসকষ্ট ও কাশি হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ নিউমোনিয়া বেড়ে গেছে। এ ধরনের রোগীদের আইসিইউ লাগে। অক্সিজেন লাগে।

সুতরাং পিতা-মাতাকে কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যার যা ওষুধ আছে তা সঠিকভাবে সেবন করতে হবে।  শীতের সময় কিন্তু হার্টজনিত রোগও বাড়ে। কারণ শীতের সময় মানুষের হাঁটা-চলার অভ্যাস কমে যায়। এ জন্য মাংসের জড়তা বাড়ে আর শরীরে ব্যথা বেড়ে যায়। একারণে রোদ উঠলে রোদে গিয়ে বসতে হবে। এবং যতটুকু সম্ভব বাইরে বা ঘরের  ভেতরে হাঁটা-চলা করতে হবে। ঠাণ্ডা জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। হালকা গরম খাবার খেতে পারলে ভালো হয়।’’

বিশ্বের সেরা ৬ বিশ্ববিদ্যালয়
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল–মরক্কো ম্যাচের আগে আবহাওয়ার শঙ্কা, বাড়ছে অনিশ্চয়তা
  • ১৩ জুন ২০২৬
আদ্-দ্বীনে সেবা বন্ধ, নির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে বৃদ…
  • ১৩ জুন ২০২৬
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিল…
  • ১৩ জুন ২০২৬
উই আর অলমোস্ট রেডি —শিক্ষকদের বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
৫০০ প্রতিষ্ঠান তৈরি, ৪ হাজার ভবন, নতুন এমপিও ও শিক্ষা ঋণসহ …
  • ১৩ জুন ২০২৬
×