করোনায় কমলো শনাক্ত

২৯ অক্টোবর ২০২২, ০৪:২৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ১৮৫

করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ১৮৫ © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৯ জনে। এ সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৯ জনের দেহে। এতে করে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন। 

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। এ সময় ৩ হাজার ৬৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৬১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

আরও পড়ুন: শারীরিকভাবে নিষ্ক্রিয়তায় ভুগবে ৫০ কোটি মানুষ

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আদ্-দ্বীনে সেবা বন্ধ, নির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে বৃদ…
  • ১৩ জুন ২০২৬
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিল…
  • ১৩ জুন ২০২৬
উই আর অলমোস্ট রেডি —শিক্ষকদের বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
৫০০ প্রতিষ্ঠান তৈরি, ৪ হাজার ভবন, নতুন এমপিও ও শিক্ষা ঋণসহ …
  • ১৩ জুন ২০২৬
অবহেলার অভিযোগে চিকিৎসককে মারধর: লাশ আটকে ডাক্তারদের প্রতি…
  • ১৩ জুন ২০২৬
সঞ্চয়পত্রের মুনাফায় কর বাড়ানোর প্রতিক্রিয়ায় যা হবে 
  • ১৩ জুন ২০২৬
×