আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪০

২৮ অক্টোবর ২০২২, ০৫:৫৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ডেঙ্গু

ডেঙ্গু © ফাইল ছবি

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৩ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৩৯ জনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২৮০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৫৯৫ জন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া প্রকাশ, দেখুন এখা…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিলের গাড়িতে জেনারেটর তোলার সময় ভ…
  • ১৩ জুন ২০২৬
ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
×