২৪ ঘণ্টায় রেকর্ড ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

২৩ অক্টোবর ২০২২, ০৪:৪৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৩৪ নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

রোববার (২৩ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন।

আরও পড়ুন: শারীরিকভাবে নিষ্ক্রিয়তায় ভুগবে ৫০ কোটি মানুষ

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৩ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। গত ১৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এটি এ বছর এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬