ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত

২২ অক্টোবর ২০২২, ০৭:২০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
ডেঙ্গুতে এক দিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ২

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ২ © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ১৮ অক্টোবর সর্বোচ্চ ৯০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছরে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৪ জনে। দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জন প্রাণ হারালেন।

শনিবার (২২ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫২০ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৭৬ জন।

আরও পড়ুন: শারীরিকভাবে নিষ্ক্রিয়তায় ভুগবে ৫০ কোটি মানুষ

এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৫১৩ জন।

আদ্-দ্বীনে সেবা বন্ধ, নির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে বৃদ…
  • ১৩ জুন ২০২৬
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিল…
  • ১৩ জুন ২০২৬
উই আর অলমোস্ট রেডি —শিক্ষকদের বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
৫০০ প্রতিষ্ঠান তৈরি, ৪ হাজার ভবন, নতুন এমপিও ও শিক্ষা ঋণসহ …
  • ১৩ জুন ২০২৬
অবহেলার অভিযোগে চিকিৎসককে মারধর: লাশ আটকে ডাক্তারদের প্রতি…
  • ১৩ জুন ২০২৬
সঞ্চয়পত্রের মুনাফায় কর বাড়ানোর প্রতিক্রিয়ায় যা হবে 
  • ১৩ জুন ২০২৬
×