ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো শতাধিক

১৯ অক্টোবর ২০২২, ০৫:৩১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা

চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। সর্বশেষ হিসেবে, দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট  মৃত্যু হয়েছে ১০৬ জনের। ফলে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়ালো শতাধিক।

এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন: এনটিআরসিএ’র সনদ ২ লাখ, এমপিও প্রতিষ্ঠানে সুপারিশ ৬ লাখ

স্বাস্থ্য অধিদপ্তরের  প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৫৬৫ জন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ২ হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে মোট ভর্তি  আছেন এক হাজার ৫৭ জন।

প্রসঙ্গত, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৯ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৮০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২৪ হাজার ৩৯২ জন বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিলের গাড়িতে জেনারেটর তোলার সময় ভ…
  • ১৩ জুন ২০২৬
ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
ভারত আর বাংলাদেশের আকাশ-মাটি এক না, ৪৭ সালেই ফয়সালা হয়ে গ…
  • ১৩ জুন ২০২৬
×