করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু আজ

২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ AM
করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন আজ থেকে

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন আজ থেকে © সংগৃহীত

বাদপড়া জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে রাজধানীসহ সারাদেশে আবারো করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ। কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ টিকা নেননি, তাদের টিকার আওতায় আনতে ছয় দিনের বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। সারাদেশে ১৫ হাজার কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা থাকছে। এই ক্যাম্পেইনের পর আর কোনো টিকার ক্যাম্পেইন হবে না। তাদের হাতে এখনো ৩ কোটি টিকা রয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।

১৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ২৮ সেপ্টেম্বর টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। এর পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। কারণ অনেক টিকার মেয়াদও শেষ। 

আরও পড়ুন: পাইলস থেকে মুক্তি পাবেন যেভাবে

মন্ত্রী আরো জানান, আগামী ১১ অক্টোবর জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম।

দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার জন। প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার মানুষ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৩৬৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৪০৯ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন চার কোটি ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৩২ জন।

ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
ভারত আর বাংলাদেশের আকাশ-মাটি এক না, ৪৭ সালেই ফয়সালা হয়ে গ…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের শোডাউনে এসে প্রাণ গেল একজনের
  • ১৩ জুন ২০২৬
×