করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৭৩৭

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫০ PM
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১

করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন।

আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতিতে ৫ দফা সুপারিশ পরামর্শক কমিটির

২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিশ্ব জীববৈচিত্র্য ফোরামে গবেষণা উপস্থাপনের সুযোগ পেলেন বাং…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল-মরক্কোর খেলা মোবাইলে দেখবেন যেভাবে
  • ১৩ জুন ২০২৬
‘ও ব্যাটাও জামায়াত করে’
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ জাকসুর
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ১৩ জুল…
  • ১৩ জুন ২০২৬
শিক্ষকরা অবসরের এক লাখ টাকা জুলাইয়ের শুরুতে পাবেন: শিক্ষামন…
  • ১৩ জুন ২০২৬
×