করোনায় এক দিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১ PM
করোনায় এক দিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮

করোনায় এক দিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮ © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরো ৭১৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে, আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ জনে।

সোমবার  (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন। এ সময় ৫ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

আরও পড়ুন: পাইলস থেকে মুক্তি পাবেন যেভাবে

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। ডেল্টার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে। 

বিশ্ব জীববৈচিত্র্য ফোরামে গবেষণা উপস্থাপনে ডাক পেলেন বাংলাদ…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল-মরক্কোর খেলা মোবাইলে দেখবেন যেভাবে
  • ১৩ জুন ২০২৬
‘ও ব্যাটাও জামায়াত করে’
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ জাকসুর
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ১৩ জুল…
  • ১৩ জুন ২০২৬
শিক্ষকরা অবসরের এক লাখ টাকা জুলাইয়ের শুরুতে পাবেন: শিক্ষামন…
  • ১৩ জুন ২০২৬
×