করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭২

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৩ জন। এ সময় আক্রান্ত হয়েছেন আরো ৫৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৬৯০ জন।

রোববার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন।

২৪ ঘণ্টায় চার হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৪১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু আরও ৪, শনাক্ত ৩৫০

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। ডেল্টার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে। 

বিশ্ব জীববৈচিত্র্য ফোরামে গবেষণা উপস্থাপনের সুযোগ পেলেন বাং…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল-মরক্কোর খেলা মোবাইলে দেখবেন যেভাবে
  • ১৩ জুন ২০২৬
‘ও ব্যাটাও জামায়াত করে’
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ জাকসুর
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ১৩ জুল…
  • ১৩ জুন ২০২৬
শিক্ষকরা অবসরের এক লাখ টাকা জুলাইয়ের শুরুতে পাবেন: শিক্ষামন…
  • ১৩ জুন ২০২৬
×