দেশে আরও ৬০১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৯ PM
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ১২৫ জনে। এ সময়ে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪০ জনে।
  
সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতিতে ৫ দফা সুপারিশ পরামর্শক কমিটির

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। 

ব্রাজিলের ম্যাচ ঘিরে জবি ক্যাম্পাসজুড়ে তুমুল উন্মাদনা
  • ১৩ জুন ২০২৬
নাঈমকে থানার ওসি — ‘চোখ নিচে নামিয়ে কথা বল’
  • ১৩ জুন ২০২৬
রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকাসহ যে ১৭ জেলায়
  • ১৩ জুন ২০২৬
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ…
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু
  • ১৩ জুন ২০২৬
ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা
  • ১৩ জুন ২০২৬
×