প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৪ মন্ত্রী, যাচ্ছেন ভিন্ন দুই রাজনৈতিক দলের নেতাও

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ভিন্ন রাজনৈতিক দলের ২ নেতাসহ ৩৫ জনের সফরসঙ্গী নিয়ে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই তাদের প্রথম অংশগ্রহণ। 

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত সমতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। 

সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, সুশাসন প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানসহ মোট ৫টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে সরকারপ্রধানের দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরে প্রতিনিধিদলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি প্রতিনিধিদলে রাজনৈতিক দলগুলোর সমন্বয় হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন সফরসঙ্গী হচ্ছেন। 

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আরও উল্লেখ করেন, একাধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম নেতৃত্ব এবং অন্যদিকে একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতির দায়িত্ব পালন—আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এক বিরল ও ঐতিহাসিক গৌরবের মুহূর্ত তৈরি করেছে।

শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, এখন পর্যন্ত যা যা ঘটল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের ওপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬