জামায়াতসহ ১১ দলের লংমার্চের পোস্ট দেওয়ায় গাজীপুর পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ PM
প্রত্যাহার হওয়া স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদ

প্রত্যাহার হওয়া স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদ © সংগৃহীত

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাসে অনুষ্ঠিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যাহার হওয়া খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।

লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে ভোগড়া বাইপাসসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বে ছিলেন।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে লংমার্চের গন্তব্য ও দাবিগুলোর পাশাপাশি কর্মসূচি গাজীপুর মহানগর এলাকায় কখন প্রবেশ করে এবং ভোগড়া বাইপাসে কখন পথসভা অনুষ্ঠিত হয়—এসব তথ্য তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, কর্মসূচিতে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল এবং জিএমপির কর্মকর্তারা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ সমালোচনা করে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে জিএমপির অফিসিয়াল পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। পরে সেটি সরিয়ে নেওয়া হয়। এরপরই খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তাকে শোকজ করা হয়।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

তবে ওই পোস্টের সুনির্দিষ্ট কোন বিষয়কে দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে জিএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ট্যাগ: জামায়াত
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে পাবনায় মানববন্ধন-বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬