নবম পে স্কেলের গেজেট জারির সময় জানালেন অর্থসচিব

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ AM
৯ম জাতীয় পে-স্কেল

৯ম জাতীয় পে-স্কেল © সংগৃহীত

প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা গেজেট জারির। নতুন বেতনকাঠামো–সংক্রান্ত আদেশ আগামী রবিবার জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। 

বেতনকাঠামোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন বেতনকাঠামো–সংক্রান্ত প্রজ্ঞাপন অর্থ বিভাগ থেকে রবিবার জারি করবে। তখন সব বিষয় স্পষ্টভাবে জানা যাবে। 

এর আগে, সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬-ও অনুমোদন দেওয়া হয়েছে। এসব ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্রবাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকার সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করেছিল। ওই সচিব কমিটির দাখিল করা প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হয়।

বিস্তারিত পর্যালোচনার পর নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানের বিষয়ও বিবেচনা করা হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তাও বিবেচনায় নেওয়া হয়েছে।

অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে গ্রেডগুলোর মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

বেতন কাঠামোয় ন্যায্যতার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। এ কারণে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত কমানো হয়েছে। বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে নতুন বেতনস্কেলে তা ১:১.৭৮ করা হয়েছে। ফলে নতুন বেতনস্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ বাড়বে। আর সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন বাড়বে ১০০ শতাংশ।

এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬
ডুয়েট শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ, ৭ বাস আটকে নেওয়া হলো ক্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন পদ্ধতি চালু
  • ১৫ অক্টোবর ২০২৬