সরিয়ে দেওয়া হলো সংস্কৃতি সচিব কানিজ মওলাকে

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ PM
কানিজ মওলা

কানিজ মওলা © সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাকে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

চলতি বছরের ২৭ জানুয়ারি প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর আলোচনায় আসেন কানিজ মওলা। নির্বাচিত সরকার আসার পর তাকে প্রথমে বদলি করা হয় আইএমইডির সচিব পদে। এর পরপরই তাকে বদলি করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে।

এদিকে কানিজ মওলাকে সরানোর পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াসমিন বেগমকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬