জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান চৌধুরী

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ PM
মো. কামরুজ্জামান চৌধুরী

মো. কামরুজ্জামান চৌধুরী © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. কামরুজ্জামান চৌধুরী (৪৫৭২) স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব পদে পদায়ন করা হয়েছে।

এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬