এবিএম আশরাফ উদ্দিন নিজান © সংগৃহীত
জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের গণমানুষের জন্য রাজনীতি করেছেন। তার রাজনৈতিক আদর্শই ছিল মানুষকে সম্মান করা। আজকে আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই ক্ষমতায় আছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেলে আমাদের ক্ষমতা থাকবে না।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের দক্ষিণ মাথায় বালুর মাঠে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা তিনি এ সব কথা বলেন।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এক সময় আপনারা মিছিল করেই বাগানে লুকিয়ে যেতেন। আজ মিছিল করছেন আপনাদের দুই পাশেই পুলিশ। আপনী মনে করছেন এখন আপনী অনেক ক্ষমতার মালিক। এ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ অন্যায় করে ক্ষমতা দখল করে রেখেছিলো। জনগন মাপ করে নাই। আপনাদের মনে রাখতে হবে যদি আমরাও ওদের মত করার চেষ্টা করি আমাদেরকেও জনগন ক্ষমা করবে না। আমি স্মরণ করি আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে শিখিয়েছে কোন অন্যায় করা যাবে না এবং অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। অপরাধ আর ইনসাফ এক করা যাবে না।হকের পক্ষে থাকতে হবে এবং ইনসাফ কায়েম করতে হবে।
আরও পড়ুন: অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
হুইপ নিজান বলেন, এখন উপর থেকে নিচ পর্যন্ত সবাই পেতে চায়। আমরা যদি শহীদ জিয়ার আদর্শের দল করি তাহলে এটা আমাদে পক্ষে যায়না। আমরা শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে গরীব মানুষের আকাঙ্খা বাস্তবায়ন করতে হবে; নিজেদের নয়।
এ সময় তিনি নেতা কর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন, অতিতে যারা নদী এবং রাস্তায় রংবাজি করেছেন তাদের বলছি; আমি যদি বেঁচে থাকি অবশ্যই তাদের আইনের আওতায় আনবো কোন সন্দেহ নেই। আর যারা জমির দালালি করছেন, অন্যায়ভাবে গরীব মানুষকে বিপদে ফেলছেন তাদের বলছি; আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মজলুমের পক্ষে। আর আপনাদের খেয়াল করতে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও কিভাবে চলছে। আমাদের নেতা তারেক রহমানের পথ অনুস্মরন করে আমাদের চলতে হবে, এ প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হলো আমাদের অঙ্গীকার এবং এটাই হলো আমাদের সপথ। তাহলেই “দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ” প্রধানমন্ত্রী তারেক রহমানের এ আকাঙ্খা বাস্তয়ন করা সম্ভব।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম দিদার হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, আবদুল কাদের, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম প্রফেসর নুরুল ইসলাম ও মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার প্রমুখ।