রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা

০৫ আগস্ট ২০২৬, ০৩:১১ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৩:২১ PM
রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান ও ইনসেটে কূটনীতিকগণ অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন

রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান ও ইনসেটে কূটনীতিকগণ অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোল শুরু হলে উপস্থিত ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কর্মরত কূটনীতিকগণ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। 

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ এবং এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা প্রামাণ্যচিত্রে বিভিন্ন অসংগতির অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। এ সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা ও কূটনীতিকগণ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পাশাপাশি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একপর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে নিজেকে জাহির করতে আসছেন।’ এ মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং যাদের আপত্তি রয়েছে, তাদের মঞ্চে এসে মতামত দেওয়ার অনুরোধ করেন।

এরপর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন মঞ্চে উঠে বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অনেক অসংগতি রয়েছে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিষয়টি সরকারের নজরে আনা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

পরে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, প্রামাণ্যচিত্রে যদি কোনো অসংগতি থেকে থাকে, তাহলে সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬