স্বামীকে বেঁধে রেখে টাকা আনতে ফোন, স্ত্রী এলে সংঘবদ্ধ ধর্ষণ—অতঃপর...

২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ PM
গ্রেপ্তার হওয়া যুবক

গ্রেপ্তার হওয়া যুবক © সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় এক ব্যক্তিকে বেঁধে রেখে তার স্ত্রীকে ঘটনাস্থলে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার আচুড়া গ্রামের আজিজ ঢালীর বাগান থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, কয়েকজন দুর্বৃত্ত সেখানে এক ব্যক্তিকে আটকে রেখেছে এবং এক নারীকে নির্যাতন করছে।

খবর পেয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে নড়িয়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল বিল্লাল হোসেন। পুরো ঘটনায় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন পুলিশ ডিসপাচার এসআই মো. মিজানুর রহমান।

আরও পড়ুন: সিআইডিপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, তার স্বামী রাজিব আহমেদ খানকে পরিচিত ব্যক্তি হযরত আলী খন্দকার মোবাইল ফোনে আজিজ ঢালীর বাগানে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর হযরত আলী খন্দকার, রাব্বি, ইমন খন্দকার এবং আরও তিন-চারজন মিলে তাকে বেঁধে ফেলেন। এরপর তাকে বলা হয় স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে আসতে বললে তাকে ছেড়ে দেওয়া হবে। স্বামীর ফোন পেয়ে ভুক্তভোগী ফারজানা আক্তার ফেন্সি (২৫) আটিপাড়া থেকে অটোরিকশাযোগে ঘটনাস্থলে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তার স্বামীকে মারধর করেন। পরে অন্যদের সহযোগিতায় হযরত আলী খন্দকার ও মো. রাব্বি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

৯৯৯ থেকে খবর পেয়ে সার্কেল অফিসার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া, ভোজেশ্বর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জোবায়ের হোসেন এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হযরত আলী খন্দকার (৪২), মো. রাব্বি (২৮) এবং তাদের সহযোগী ইমন খন্দকারকে (২৬) গ্রেপ্তার করে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9