শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ জুলাই দুপুর একটার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল ওই শিশু। এ সময় তার মা জরুরি কাজে এবং বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদার বসতঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার আশায় তারা শুরুতে আইনি ব্যবস্থা নেননি। তবে দীর্ঘদিন চেষ্টা করেও স্থানীয়ভাবে কোনো বিচার না পাওয়ায় বুধবার শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করেই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬