মাস না পেরোতেই ছাত্রদলের নতুন কমিটির নামে ভুয়া বিজ্ঞপ্তি

২৭ জুলাই ২০২৬, ০৯:০২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ PM
ভুয়া বিজ্ঞপ্তি ও ছাত্রদলের লোগো

ভুয়া বিজ্ঞপ্তি ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

মাস না পেরোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠনের নামে ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ছড়ানো এই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশ্চিত করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) রাতে বিএনপি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩ জুলাইও ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছিল, তখন সেটিও ভুয়া বলে নিশ্চিত করা হয়েছিল।

আরও পড়ুন: ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভুয়া

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আজকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো-

এতে আরও বলা হয়, প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

রাজধানীসহ দেশের ৮ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা 
  • ২৭ জুলাই ২০২৬
এগ্রো-টেক শিল্পে গুরুত্ব দিলে কর্মসংস্থান বাড়বে: ইউজিসি সদস…
  • ২৭ জুলাই ২০২৬
‘আপনি জনগণের চাকর, উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে নিজের দায়িত্…
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার জন্য ৭ দিন লোডশেডিং স্থগিত
  • ২৭ জুলাই ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…
  • ২৭ জুলাই ২০২৬
গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিস…
  • ২৭ জুলাই ২০২৬