ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভুয়া

০৩ জুলাই ২০২৬, ০৮:১০ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠনের নামে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ও বানোয়াট সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ছড়ানো এই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর।

ভুয়া ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, গত ২৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সংগঠনের সাংগঠনিক অভিভাবক তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ছাত্রদল গঠন ও পুনর্গঠনের যাবতীয় ক্ষমতা তারেক রহমানের ওপর অর্পণ করেন। এর ধারাবাহিকতায় বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আমানউল্লাহ আমানকে সভাপতি এবং মমিনুল ইসলাম জিসানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তির নিচে বার্তা প্রেরক হিসেবে রুহুল কবির রিজভীর নাম ব্যবহার করা হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার পরপরই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেকটি জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটিকে ভূয়া হিসেবে সাব্যস্ত করে প্রতিবাদ জানানো হয়। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে ছাত্রদলের কমিটির কোনো সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।’

তিনি আরও উল্লেখ করেন, আজ শুক্রবার (৩ জুলাই০ কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে তার স্বাক্ষর জাল করে ফেসবুকে এই মিথ্যা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করেছে। 

এই অপপ্রচারের বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে পুরোপুরি সতর্ক থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬