আবারও দুই দিনে ফিরছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

১৬ জুলাই ২০২৬, ০৭:২৩ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবারও পৃথকভাবে উদযাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরেই ১২ আগস্ট আন্তর্জাতিক ও ১ নভেম্বর জাতীয় যুবদ দিবস উদযাপিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত একদিনেই দুটি দিবস উদযাপনের উদ্যোগ বাতিল করা হলো।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না।

জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদ্যাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬