সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

২৪ জুন ২০২৬, ০৬:০৩ PM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দেশজুড়ে ৩০ মাসের এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ১০৬ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৭৫২ টাকা।

এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব ১০টিতে অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’-এর অধীনে দেশের বিভিন্ন জেলার যুবকদের বিশেষ প্রশিক্ষণে, বিশেষ করে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে যুবকদের প্রশিক্ষণ দেবে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬