নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে আর মাত্র ১৫ দিন

১৬ জুলাই ২০২৬, ০৯:০১ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে। ফলে আগামী ১৫ দিন এ সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। বুধবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি এখনো ভোটার হননি, তারা ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নির্ধারিত সময়ের আবেদন যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে।

খসড়া তালিকায় কারও নাম বাদ পড়লে বা কোনো তথ্য ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত ভোটার অন্তর্ভুক্তি কিংবা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। এরপর যাচাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য আগস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬