‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব

১৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ PM
‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব

‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব © সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আইইউটি রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬’- এ দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দল।

প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘টুআর.জেএস’ দল। দলের সদস্যরা হলেন- সিএসই বিভাগের ফেরদৌস হাসান রাহিদ, রুকাইয়া সুলতানা, জিহাদুল ইসলাম এবং সানজিদা ইসলাম। 

অন্যদিকে পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম দি আউটলায়ার্স’। এ দলের সদস্যরা হলেন একই বিভাগের আব্দুল্লাহ রহমান, সানজিদা ইসলাম এবং রুকাইয়া সুলতানা।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণামুখী সক্ষমতা এবং কার্যকর দলগত নৈপুণ্যের স্বাক্ষর রেখে নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ অর্জন সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান এবং উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুসংহত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের একাডেমিক ও পেশাগত জীবনের সফলতা কামনা করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬