শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্ষামন্ত্রী

০২ জুলাই ২০২৬, ০৭:১৬ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট ও মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, অতীতে আমি দেখেছি, অনেক সময় অনুদানের বড় অংশ অন্যান্য খাতে ব্যয় হয়েছে, অথচ প্রকৃত শিক্ষা উন্নয়নে তুলনামূলক কম অর্থ ব্যয় হয়েছে। আমি চাই না ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হোক। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে অত্যন্ত কঠোর। তিনি স্পষ্টভাবে বলেছেন, ভবিষ্যতে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা অপব্যবস্থাপনা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, আমরা বাজেট পেয়েছি, অনুদান পেয়েছি। এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো এই অর্থ যথাযথভাবে কাজে লাগানো। শিক্ষা মন্ত্রণালয় অন্য যেকোনো মন্ত্রণালয়ের মতো নয়। এটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মন্ত্রণালয়। এ কারণেই উন্নয়ন সহযোগীরাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন, আমরা কীভাবে তাদের দেওয়া অর্থ ব্যয় করছি।

মন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে দেখতে হবে। এ জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষায় আরও বিনিয়োগ প্রয়োজন। কারণ বৈদেশিক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করবে। তবে এ ক্ষেত্রে ব্যয় যেন অপ্রয়োজনীয়ভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9