বিসিএসে টেক্সটাইল ক্যাডার যুক্ত করার দাবির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাব: শিক্ষামন্ত্রী

০১ জুলাই ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১০ PM
বুটেক্সের ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে স্মারক তুলে দেওয়া হচ্ছে

বুটেক্সের ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে স্মারক তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এ অবস্থানের অগ্রগতির জন্য ভবিষ্যৎ বস্ত্র প্রকৌশলীদের এগিয়ে আসতে আহ্বান করছি। বিসিএস ক্যাডারে টেক্সটাইলের আলাদা কোনো ক্যাডার নেই। সামনে টেক্সটাইল ক্যাডারের ন্যায্য দাবি সুবিবেচনা করার সুযোগ আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবগত করব।’

তিনি বলেন, নবাগত শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ ও এই বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কাজে নিযুক্ত হতে উদ্বুদ্ধ করা দরকার। শিক্ষালাভের পাশাপাশি একজন শিক্ষার্থীকে জীবনে সফলতার শীর্ষে পৌঁছতে নেতৃত্বদানের ক্ষমতা অর্জন করা জরুরি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এ ভর্তি হওয়া ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (১ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব)-সদস্যসচিব শাহাদত হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) এবং আইটিইটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ‘বুটেক্স থেকে পাস করা দক্ষ টেক্সটাইল প্রকৌশলীরা দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ আসে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত থেকে। আমি শিক্ষার্থী থাকাকালে কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। সিনিয়ররা সবসময় দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। বুটেক্স থেকে পাস করার পর এখন পর্যন্ত একজন টেক্সটাইল প্রকৌশলীও বেকার নেই।’

তিনি আরও বলেন, টেক্সটাইল খাত দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত। তাই বুটেক্সে একটি আধুনিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন এবং টেক্সটাইল প্রকৌশলীদের জন্য ক্যাডারভিত্তিক নিয়োগ চালুর উদ্যোগ নেবেন।

অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। বুটেক্সের লক্ষ্য শুধু দেশীয় শিল্পের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম গ্লোবাল গ্র্যাজুয়েট তৈরি করা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় গবেষণাভিত্তিক শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে গুরুত্ব দিচ্ছি আমরা। আমি আশা করি নবীন শিক্ষার্থীরা চার বছরের নির্ধারিত সময়ে সফলভাবে স্নাতক সম্পন্ন করে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গবেষণা, উদ্ভাবন, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাস-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ পেশাগত দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬