বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী,

‘আল্লাহ যেন তৌফিক দেন, ফ্যামিলি কার্ডের টাকা ২৫০০ থেকে ২৫ হাজার দিতে পারি’

২৯ জুন ২০২৬, ০১:২৩ PM
জাতীয় সংসদ নেতা তারেক রহমান

জাতীয় সংসদ নেতা তারেক রহমান © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দিতে গিয়ে ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ নিয়ে বক্তব্যের এক পর্যায়ে ভুলবশত ২ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা বলে ফেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমান।

পরে সঙ্গে সঙ্গেই নিজের বক্তব্য সংশোধন করে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা ফ্যামিলি কার্ডের টাকা ২৫০০ থেকে ২৫ হাজার করে দিতে পারি, যেন একটি শূণ্য বেশি দিতে পারি।

আজ সোমবার (২৯ জুন) সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নারীদের ইমপাওয়ারড (ক্ষমতায়ন) করতে নারী প্রধান পরিবারের নারীদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। কিভাবে একটি ফ্যামিলি কার্ড একটি পরিবারকে স্বাবলম্বী করবে, তার ব্যাখ্যা আমি আগে এ সংসদে দিয়েছিলাম। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী প্রধান পরিবারের হাতে ২৫ হাজার টাকা পৌছে দিব। সরি, আড়াই হাজার টাকা।’

হাসি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ হাজার টাকা দিতে পারলে ভালো হতো। আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন সেটাই করতে পারি। সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমদের তৌফিক দিক, আমরা ২৫০০ নয়, ২৫ হাজার টাকা, একটা শূণ্য বেশি দিতে পারি।’

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9