৩০ লাখ টাকা করে অনুদান পেলেন বিরোধী দলের ৬৫ এমপি

২৯ জুন ২০২৬, ০৮:০১ AM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:০২ AM
বরাদ্দপত্র হস্তান্তর

বরাদ্দপত্র হস্তান্তর © টিডিসি ছবি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডি-২) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধী দলের সংসদ সদস্যের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে এ অনুদান দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র তুলে দেন। বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬