দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা জানাল সরকার 

১৫ জুন ২০২৬, ০৭:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে বর্তমানে বৈধ ও নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ। আজ সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সংসদ অধিবেশনে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চেয়েছিলেন, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধ বাইকগুলো বৈধ করার কোনো সুযোগ আছে কি না?

এর উত্তরে সেতুমন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। মহাসড়ক ও আঞ্চলিক রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ মোটরসাইকেলের চলাচল বন্ধ করতে নিয়মিত মোবাইল কোর্ট ও আইনগত অভিযান চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনিবন্ধিত অবৈধ বাইক বৈধ করার সুযোগের বিষয়ে মন্ত্রী আরও জানান, যেসব মোটরসাইকেল দেশে আসার পর বা কেনার পর এখনো নিবন্ধন নেওয়া হয়নি, সেগুলোর মালিকরা যদি প্রয়োজনীয় সঠিক কাগজপত্রসহ যথাযথ নিয়ম মেনে বিআরটিএ-তে আবেদন করেন, তবে বিআরটিএ সেগুলোকে রেজিস্ট্রেশন নম্বর ও ডিজিটাল সার্টিফিকেট দিয়ে বৈধতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। 

নিয়ম মেনে আবেদন করলে অনিবন্ধিত মোটরবাইকগুলো বৈধ করার আইনি সুযোগ এখনো রয়েছে বলে জানান মন্ত্রী।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬