গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে, অভিযোগ মির্জা ফখরুলের

১৪ জুন ২০২৬, ০২:২৭ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:০২ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে।

রবিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি কিন্তু সেইদিন একটা জিনিস বিশ্বাস করতেন, গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম। যদিও সেটা একেবারেই একমাত্র নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা। তিনি বিএনপিকে তৈরি করতে পেরেছেন। একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল...। লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থি রাজনৈতিক দল, সে কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়। সব মানুষের একটি রাজনৈতিক দল, এটা।

অর্থনৈতিক ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিল... উনি তখন এসে বললেন যে, এটা মানুষ সৃষ্টি। অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল।

কৃষি গবেষণার প্রসঙ্গে তিনি বলেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট, সুগারক্যান রিসার্চ ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা বড় অবদান আছে। তখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ওনার দেশের নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলেন। পিসকিপিংয়ে (শান্তিরক্ষা মিশন) তার দূরদৃষ্টি ছিল।

তিনি আরও বলেন, মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো, আপনারা এখন সেখান থেকে বের হয়ে এসেছেন। এর বিরুদ্ধে লড়াই করেছেন, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। সরকার আপনাদের সঙ্গে আছে।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬