সংসদে বাজেট অধিবেশন দেখল দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

১০ জুন ২০২৬, ০৮:০৫ PM
জাতীয় সংসদে সরাসরি অধিবেশন দেখল শিক্ষার্থীরা

জাতীয় সংসদে সরাসরি অধিবেশন দেখল শিক্ষার্থীরা © সংগৃহীত

জাতীয় সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখল দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বাজেট অধিবেশনের চতুর্থ বৈঠকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অধিবেশন দেখার সুযোগ পান।  

জানা গেছে, আজ পৌনে ২টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। এ সময় তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন এবং পরে সংসদ ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খান।

পরে বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে অধিবেশনের দিনের বৈঠক প্রত্যক্ষ করেন। এ সময় তাদের সঙ্গে হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের ৫ জন শিক্ষক এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির ৩ জন শিক্ষকও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ বাজেট অধিবেশনের চতুর্থ দিনে শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় চলতি অধিবেশনের দিনের কার্যসূচি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9